৬ মে ২০২৬

বাসভাড়া নিয়ে বাস মালিক-সরকার বিকেলে বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাসভাড়া নিয়ে বাস মালিক-সরকার বিকেলে বৈঠক
বাংলাপ্রেস, ঢাকা: জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমেছে। সোমবার (২৯ আগস্ট) মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। এর ফলে কমবে বাস ভাড়াও। এ পরিপ্রেক্ষিতে আবারও বাস ভাড়া নির্ধারণে বৈঠকে বসবে বাস মালিক ও সরকার। বিআরটিএ’র আমন্ত্রণে বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বনানীর বিআরটিএ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বৈঠকে সভাপতিত্ব করবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত ৬ আগস্ট সবশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ। এ ছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা। এদিকে, মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ধরা হয়েছে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা, যা বর্তমানে কার্যকর রয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া সমন্বয় করে গত ৬ আগস্ট শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠকে এই ভাড়া নির্ধারণ করে। যা পরের দিন ৭ আগস্ট রোববার থেকে কার্যকর হয়েছে। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি