৮ মে ২০২৬

বাসর রাতেই বরের পুরুষাঙ্গ কর্তন !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাসর রাতেই বরের পুরুষাঙ্গ কর্তন !

বাংলাপ্রেস ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে নব-বিবাহিত এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। গত ২২ জানুয়ারী বুধবার গভীর রাতে বাড়ির অদূরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তার অবস্থা আশংকাজনক।

জানা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পশ্চিমপাড়া এলাকার মোহাম্মাদ আলীর একমাত্র ছেলে ময়মনসিংহ ক্যাডেট কলেজের জুনিয়র কেয়ারটেকার নুর আলম সবুজ ঘটনার আগের দিন একই উপজেলার আইসঢাল গ্রামে বিয়ে করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, রাত পৌনে একটায় খবর পেয়ে ছুটে যাই। বাড়ির প্রায় ৫শ’ গজ দূরে নির্জন এলাকায় সে অচেতন অবস্থায় পড়ে ছিল। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বিয়ের ২৪ ঘন্টার মধ্যেই যুবকের পুরুষাঙ্গ কাটার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এদিকে, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নববধু রিজভী আক্তার ও তার মা কামারপুকুর ইউপির মহিলা সদস্য সেলিনা আক্তারকে আটক করেছে পুলিশ। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি