বাসে রেখে যাওয়া সুটকেসে তরণীর মরদেহ
হাসান ভূঁইয়া, সাভার থেকে : আশুলিয়ার নবীনগর থেকে সেবাগ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের লকারে যাত্রীর রেখে যাওয়া সুটকেস থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড থেকে সেবাগ্রীন লাইন পরিবহনের বাসের লকার থেকে সুটকেসবন্ধী অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার সেবাগ্রীন লাইন পরিবহনের নবীনগর কাউন্টার থেকে এক যাত্রী বাসের লকারে সুটকেসটি রেখে গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে উঠেন। পথিমধ্যে ফেরী পার হওয়ার সময় ওই যাত্রী বাস থেকে কৌশলে ফেরীতে নেমে যায়। পরে বাসটি গোপালগঞ্জ পৌছালে সকল যাত্রী তাদের মালামাল নিয়ে নেমে গেলেও ওই সুটকেসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে রাতে বাসটি ঢাকায় ফেরার পথে নবীনগর কাউন্টারে সুটকেসটি নিয়ে আসলে সুটকেসের ভেতর থেকে দুর্গন্ধ পাওয়া যায়। আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে সুটকেসটি খুলে এক অজ্ঞাত তরনীর মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায়, সুটকেসটি ফেলে যাওয়া যাত্রীকে সনাক্তসহ তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি