বাসায় যেভাবে তৈরি করবেন দেশি স্বাদের গ্রিল চিকেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জীবনযাপন ডেস্ক: গ্রিল চিকেন ভালোবাসেন না এমন মানুষ পাওয়া মুশকিল। বড় বড় রেস্তরাঁর বাইরে কাবাব হতে থাকা মুরগিগুলো দেখলে আর এর সুভাস একবার নাকে গেলে লোভ সামলানো যায় না। অনেকেই হয়তো জানেন না যে এ সুস্বাদু গ্রিল চিকেন খুব সহজেই বাড়িতে বানানো যায়। চিকেন গ্রিল তৈরি কঠিন কিছু নয়। আপনি সহজে এটা ঘরেই তৈরি করতে পারবেন। দেখুন, চিকেন গ্রিল বানাবেন যেভাবে-
উপকরণ
মুরগির মাংস-চার পিস করে কাটা, টক দই আধা কাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, লাল মরিচের গুঁড়া দুই চা চামচ, ভিনেগার দুই টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল আধা কাপ, মধু এক টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি
মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে টক দইয়ের সাথে, আদা, রসুন, মরিচের গুঁড়া, ভিনেগার, লবণ ও চিনি একসাথে মিশিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করুন। একটি ফ্রাই প্যানে ম্যারিনেট করা টুকরোগুলো ভালো করে ভেজে নিন। এরপর প্রতিটি টুকরা চুলার আগুনে এক মিনিট পুড়িয়ে নিন। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি