৪ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই কেন লাউতারো?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম
বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই কেন লাউতারো?

ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। ছবি: রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  বার্সেলোনার আগ্রহ ছিল সত্যি। তাকে দলে নিতে চেয়েছিল কাতালান ক্লাবটি।

কিন্তু শেষ পর্যন্ত স্পেনে পাড়ি জমাননি লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।

রবার্ট লেভানডফস্কি, ফেরান তোরেসরা চলে যাওয়ায় গ্রীষ্মকালীন দলবদলে নতুন স্ট্রাইকার খুঁজছিল বার্সেলোনা। বেশ কিছুদিন ধরে বার্সার পছন্দের তালিকায় ছিলেন লাউতারো মার্তিনেজ।

এর আগের দলবদলের মৌসুমেও তাকে নিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের আগ্রহের খবর এসেছে। সেই গুঞ্জন যে সত্যি ছিল, এবার সেটি নিশ্চিত করেছেন মার্তিনেজ নিজেই।

ইতালির মিলানে অনুষ্ঠিত গ্রান গালা দেল কালচিওতে এ বিষয়ে কথা বলেন ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ। সেখানেই তিনি জানান, বার্সেলোনার আগ্রহ থাকলেও ইন্টার ছাড়ার ইচ্ছা ছিল না তাঁর।

লাউতারো মার্তিনেজ বলেন, ‘বার্সেলোনাকে নিয়ে যে গুঞ্জন ছিল, সেটি সত্যি। কিন্তু শেষ পর্যন্ত আমি আমার সতীর্থ ও সমর্থকদের সঙ্গে এখানেই থাকতে চেয়েছি।’

বার্সায় না যাওয়ার কারণও পরিষ্কার করেছেন ২৯ বছর বয়সী মার্তিনেজ, ‘আমার কাছে ইন্টার মানে গর্ব, আনন্দ এবং এখানে থেকে যাওয়ার ইচ্ছা। আমি আবারও এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ইন্টারের হয়ে বড় কিছু করতে চাই।

ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিওর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মার্তিনেজ, ‘তিনি আমার ওপর আস্থা রেখেছেন এবং এই প্রকল্পে ভরসা করার সুযোগ দিয়েছেন। আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব।’

নতুন স্ট্রাইকার হিসেবে বার্সেলোনার প্রথম পছন্দ ছিল হুলিয়ান আলভারেজ। কিন্তু আতলেতিকো মাদ্রিদ আলভারেজকে বার্সার কাছে বিক্রি করতে চায়নি। পরে লাউতারো মার্তিনেজের দিকে ঝুঁকলেও তাকেও আনতে পারেনি। শেষ পর্যন্ত আর্সেনাল থেকে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে বার্সা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি