৮ মে ২০২৬

বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত আবরার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত আবরার

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালেয়ে (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে জানাজা শেষে রায়ডাঙ্গা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিন সকালে শহরের পিটিআই রোডের বাসার সামনে আবরারের দ্বিতীয় জানাজা হয়। এতে স্বজন ও প্রতিবেশীসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ নেয়া হয় গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে আবরারকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসার সামনে পৌঁছায়।

এ সময় কান্নায় ভেঙে পড়েন তার বাবা-মাসহ আত্মীয়স্বজন। আবরারের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে রবিবার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সন্ধ্যা পর্যন্ত ৯ জন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি