৬ মে ২০২৬

বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে দেড় কোটির বেশি টিকা দেবেন বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে দেড় কোটির বেশি টিকা দেবেন বাইডেন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে এক কোটি ৬০ লাখ ডোজ টিকা সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে বিশ্বের ৩০টির বেশি দেশে সাড়ে পাঁচ কোটি ডোজ টিকা সহায়তার করবেন। চলতি মাসেই টিকা বিতরণের আন্তর্জাতিক জোট কোভ্যাক্সের আওতায় এসব টিকা বিতরণ করা হবে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানা গেছে। এশিয়ার জন্য এক কোটি ৬০ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। গত জুনের শুরুতেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন থেকে প্রথম দুই কোটি ৫০ লাখ ভ্যাকসিন দেয়া হবে। এসব ভ্যাকসিনের ব্যাপারে আপডেট তথ্য জানা যায়নি। তবে উৎপাদন সংক্রান্ত সমস্যার কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দেশগুলোতে আপাতত পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। চলতি তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ রয়েছে। অন্যদিকে আঞ্চলিক অগ্রাধিকারভিত্তিতে বিতরণ করা হবে ১ কোটি ৪০ লাখ ভ্যাকসিন। সেই তালিকাতেও রয়েছে বাংলাদেশ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি