৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রাখল ইসরাইল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রাখল ইসরাইল

বাংলাপ্রেস ডেস্ক:  আসন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরাইল। 

দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) জানিয়েছে, বিদেশ সফররত ইসরাইলি ও ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি আগের চেয়ে অনেক বেড়েছে। এই সতর্কতার অংশ হিসেবে ইসরাইলিদের ভ্রমণের জন্য চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। খরব জেরুজালেম পোস্ট-এর।

ইসরাইলি সরকারের মূল আশঙ্কা, ইরান ও তাদের বন্ধুপ্রতীম নানা গোষ্ঠী বিদেশে থাকা ইসরাইলিদের ওপর হামলা চালাতে পারে। আগামী অক্টোবরে ইসরাইল-হামাস সংঘাতের বর্ষপূতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরাইলবিরোধী সহিংস বিক্ষোভ ও হামলা বাড়তে পারে বলে তারা ধারণা করছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া ও আলজেরিয়া সফরে ইসরাইলিদের বিশেষ সতর্কতা অবলম্বন ও ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

এছাড়া ইরান, সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোতে ইসরাইলিদের যাতায়াত আইনত নিষিদ্ধ করা হয়েছে। জর্ডান, কাতার, মিসর ও তুরস্ককেও ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।

বিদেশে অবস্থানরত ইসরাইলি নাগরিকদের নিজেদের পরিচয় গোপন রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। জনসমক্ষে হিব্রু ভাষায় কথা বলা, ধর্মীয় পোশাক বা প্রতীক ব্যবহার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। 

একই সঙ্গে যেকোনো ধরনের বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলা এবং জরুরি সহায়তার ব্যবস্থা সাথে রাখার আহ্বান জানানো হয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি