৬ মে ২০২৬

বাংলাদেশকে ৫শ’ কোটি ডলার দিচ্ছে জাপান-দক্ষিণ কোরিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশকে ৫শ’ কোটি ডলার দিচ্ছে জাপান-দক্ষিণ কোরিয়া

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশকে ৫০০ কোটি ডলার সহায়তা দিচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এরমধ‌্যে চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে সহায়তা হিসেবে জাপান সরকারের কাছ থেকে এক বিলিয়ন ইয়েন বা প্রায় ৯৩ লাখ ৮৫ হাজার ডলার পাওয়া যাবে। এছাড়া, দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ‘ইডিসিএফ’ প্রোগ্রামের অধীনে কোভিড-১৯ মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে নমনীয় ঋণ হিসেবে ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানিয়েছে, উন্নয়ন অংশীদার ও বিভিন্ন দেশ থেকে ১.৭৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া, দেশের বিদ্যমান অবস্থায় সরকার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার কাছে আগামী তিন অর্থ বছরের জন্য ৫ বিলিয়ন ডলারের ঋণ এবং অনুদান চেয়ে যোগাযোগ করছে।

আশা করা যাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়ার সহায়তার অর্থ তাড়াতাড়ি পাওয়া যাবে। এ সহায়তা নতুন অর্থবছরের বাজেট সহায়তার জন্য বৈদেশিক সহায়তার ১.৭৩ বিলিয়ন ডলারের অংশ। এছাড়া, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরের জন্য ৩.২৭ বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা ও অনুদান পাওয়া যাবে বলে আশা করা করা হচ্ছে। এ বিষয়ে যোগাযোগ অব্যাহত আছে।

অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোটার প্রায় ৫০ শতাংশই ব্যবহার করা হয়েছে কোভিড-১৯ মোকাবিলায়। যার পরিমাণ ৭৩২ মিলিয়ন ডলার।

এদিকে, বাংলাদেশ সরকার ও জাইকা ৪১তম উন্নয়ন সহায়তা ঋণ প্যাকেজের জন্য ২.১৮ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত। যেকোনও দিন এই চুক্তি স্বাক্ষর হবে বলে সূত্র জানিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি