৯ মে ২০২৬

বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বাংলাপ্রেস ডেস্ক:কক্সবাজারের উখিয়ায় নাফ নদী থেকে বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে। মঙ্গলবার (৮ অক্টোবর) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সোমবার (৭ অক্টোবর) নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে আরাকান আর্মি সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার দুপুরে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম, আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া, মো. সাইফুল মিয়া, রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন এবং চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ। আবদুস সালাম আরও জানান, জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে- নৌকায় করে নাফ নদীতে মাছ ধরতে গেলে অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা জেলেদের মিয়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে আলোচনা চলছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি