বাংলাদেশের উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় আম্পান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: দেশের উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় আম্পান। ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সুন্দরবন দিয়ে প্রবেশ করেছে আম্পান। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ৮টার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করে যাবে ঘূর্ণিঝড়টি।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ২০০ কিলোমিটার যা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ২২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর বিপদ সংকেত জারি রয়েছে।
আম্পানের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, নোয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও এর আশপাশের দ্বীপে ১৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে বেলা ৫ টার দিকে পশ্চিমবঙ্গে আঘাত হানে আম্পান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি