৯ মে ২০২৬

বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে ভারতের চিঠি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে ভারতের চিঠি
  বাংলাপ্রেস ডেস্ক: প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঠানো হতো বাংলাদেশের ইলিশ। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ধারাবাহিকতা বজায় না থাকার বিষয়টি এবার অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিতও দেওয়া হয়েছে। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে। তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। এবার শেখ হাসিনা সরকারে নেই। এ অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গেছে। ফিস এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্য়াসোসিয়েশন ইলিশ রফতানির জন্য় আবেদন জানিয়েছে সরকারের কাছে। হিন্দুস্তান টাইমস বলছে, গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। গত বছরও ১ হাজার ৩০০ মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে। তবে এবার কী পরিমাণ ইলিশ যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি