বাংলাদেশের গুম-খুনের সঠিক তথ্য চেয়েছে জাতিসংঘ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সংঘটিত গুম-খুনের বিষয়ে সঠিক তথ্য চেয়েছে জাতিসংঘ। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশে তা পাওয়া না গেলে জাতিসংঘ মহাসচিবের কাছে বাংলাদেশের বক্তব্য ছাড়াই বাৎসরিক প্রতিবেদন জমা দেয়া হবে। গত ২৭ জুন বাংলাদেশের স্থায়ী মিশনে লেখা চিঠিতে বলা হয় নির্দিষ্ট তারিখের পরে বাংলাদেশ বক্তব্য দিলে তা গ্রহণ করা হবে না।
চিঠিতে আরো বলা হয়, জাতিসংঘের কাছে অভিযোগ আছে ভুক্তভেগীদের আত্মীয়দের এ নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় ভয় দেখানো হয়েছে। ২০২২ সালে মানবাধিকার সংগঠন অধিকারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ও উল্লেখ করা হয় চিঠিতে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জোরপূর্বক কিংবা গুম হয়ে যাওয়া বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে থাকে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি