বাংলাদেশে টেস্ট কিটসহ চিকিৎসা সামগ্রী পাঠাবে চীন

বাংলাপ্রেস ডেস্ক: করোনা নামক মরণ ভাইরাস হানা দিয়েছে বাংলাদেশেও। কেড়ে নিয়েছে একজনের প্রাণ, আক্রান্ত হয়েছে ১৪। এমন পরিস্থিতে করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে চীন।
আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই বিষয়টি জানিয়েছে চীনে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। দেশটির পক্ষ থেকে বাংলাদেশে চিকিৎসা সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দূতাবাসটি ফেসবুক পেজের এক পোস্টে জানিয়েছে, আমাদের বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিটসহ জরুরি অ্যান্টি-মহামারি চিকিৎসাসামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারি প্রতিরোধে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে।
গত বছরের ডিসেম্বর চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২৩৭ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৯৪ জন। গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি