৪ মে ২০২৬

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

বাংলাপ্রেস অনলাইন : যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় সেই প্রত্যাশা করেন তিনি। নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তাতে জনমতের প্রতিফলন ঘটবে বলেও আশা তারা। মার্ক ফিল্ড বলেন, নিবাচন যাতে অংশগ্রহণমূলক হয় সেজন্য যুক্তরাষ্ট্রে বিএনপির প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন তিনি। অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠানে সব দল ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইউএনবি।

শুক্রবার ঢাকায় ব্রিট্রিশ হাই কমিশনারের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্ক ফিল্ড। তিন দিনের সফরে আজই ঢাকায় পৌঁছান তিনি। রোহিঙ্গা পরিস্থিতি, বাণিজ্য ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করতে তার এই সফর। রোহিঙ্গাদের দুর্দশা নিজ চোখে দেখতে ও তাদের সঙ্গে কথা বলতে আশ্রয়কেন্দ্রেও তার যাওয়ার কথা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি