বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন চীনা বিশেষজ্ঞ ডেভিড মিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: এবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন চীনা বিশেষজ্ঞ ডেভিড স্লেটন মেইলি। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীন বিষয়ে বিশেষজ্ঞ ডেভিডকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একসময় মিশন উপ-প্রধান হিসেবে ঢাকায় কাজ করেছেন।
চীনে মার্কিন দূতাবাসের উপ-প্রধান হিসেবে কর্মরত ডেভিডের নিয়োগের বিষয়টি বৃহস্পতিবার (৯ মে) হোয়াইট হাউজ থেকে ঘোষণা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সিনেটের অনুমোদন সাপেক্ষে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হবেন। তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা চাইনিজ, ইউক্রেনিয়ান ও ফ্রেঞ্চ ভাষার ওপর পড়াশোনা করেছেন। তিনি কিয়েভ, হংকং, তাইওয়ান ও গিনিতে কাজ করেছেন। এ ছাড়া ওয়াশিংটনে তিনি বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি