৭ মে ২০২৬

বাংলাদেশে করোনা ভয়াবহতার আশঙ্কায় ঢাকা ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশে করোনা ভয়াবহতার আশঙ্কায় ঢাকা ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা

বাংলাপ্রেস ডেস্ক : বাংলাদেশে করোনা ভাইরাস কোভিড ১৯-এর ভয়াবহতার আশঙ্কায় আজ ঢাকা ছেড়ে যাচ্ছেন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশ।

মার্কিন দূতাবাসের জরুরি ভিডিও ব্রিফিংয়ে বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন। চার্টার্ড ফ্লাইটটির একটি আসনও খালি নেই। ফুল ফ্লাইট যাবে।

তবে কতজন কূটনীতিক ফিরছেন আর কতজন নাগরিক? এয়ারক্রাফট এর সাইজই বা কি? সাংবাদিকদের পক্ষে এমন একাধিক প্রশ্নের জবাবে, মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, সব কিছু খোলাসা করা যাচ্ছে না, তবে এটুকু বলি, যেসব কূটনীতিক যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তা একান্তই পরিবারের স্বার্থে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকায় ফিরে আসবেন।

ব্রিফিংয়ে জানানো হয়, করোনার কারণে আমেরিকানরা কেবল বাংলাদেশ ছাড়ছেন, বিষয়টি এমন নয়-মোট ২৮টি দেশ থেকে ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্র্রে ফিরেছেন বা ফিরছেন। এটা একান্তই যারা ফিরছেন (নাগরিকদের) তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে (পারসোনাল চয়েজ)। স্টেট ডিপার্টমেন্ট পুরো বিষয়টি ফ্যাসিলিটেড করছে। যুক্তরাষ্ট্র প্রশাসন কাউকেই ফিরতে জোর করছে না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি