৮ মে ২০২৬

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও চীনের যৌথ সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতা তুলে ধরা হচ্ছে। আইডিয়া শেয়ার ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সংযোগ তৈরি হবে।’ বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে। বিশেষ করে উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারব।’ তিনি জানান, তৈরি পোশাক খাতে বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হলেও, সামগ্রিকভাবে চীন ও জাপানের তুলনায় দেশটি এখনো অনেকটাই পিছিয়ে আছে। শেখ বশির উদ্দিন বলেন, ‘প্রতিবছর সড়ক দুর্ঘটনায় যে সংখ্যক প্রাণহানি ঘটে, তা অত্যন্ত ভয়াবহ। তাই অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে আমরা চীনের সহযোগিতা কামনা করেছি।’ এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক কাঠামো নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, ‘আগামী রবিবার এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। ট্যারিফ কাঠামো কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’ চীনা দূতাবাস আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি এবং চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা ও প্রযুক্তিবিদরা প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি