৭ মে ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘অভূতপূর্ব নতুন উচ্চতায়’ নেওয়ার অঙ্গীকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘অভূতপূর্ব নতুন উচ্চতায়’ নেওয়ার অঙ্গীকার

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে এক ‘অভূতপূর্ব নতুন উচ্চতায়’ উন্নীত করার ব্যাপারে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেইসঙ্গে নিরাপত্তা, বাণিজ্য, পরিবহন, জ্বালানি ও জনগণের সঙ্গে জনগণের বন্ধনের ক্ষেত্রে অংশীদারিত্ব গভীর করার জন্য চলমান পরিকল্পনাগুলোর দ্রুত বাস্তবায়নের গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন তাঁরা।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পুনরায় কাজ শুরু করতে যত দ্রুত সম্ভব বৈঠকে বসার জন্য তারিখ নির্ধারণের বিষয়েও একমত হয়েছেন এ দুই নেতা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো প্রথম বিদেশি নেতাদের অন্যতম ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা ভারত ও বাংলাদেশের মধ্যকার ‘অসাধারণ নিবিড় ও আন্তরিক বন্ধন’ এবং দুই নেতার চমৎকার সম্পর্কের প্রতিফলন করছে।

নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকার লোকসভা নির্বাচনে জনগণের বিপুল সমর্থন অর্জন করায় গত বৃহস্পতিবার মোদিকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি