৮ মে ২০২৬

বাংলাদেশ-ভারত-মিয়ানমারের স্বার্থেই রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : সু চিকে মোদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশ-ভারত-মিয়ানমারের স্বার্থেই রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : সু চিকে মোদি
 

বাংলাপ্রেস ডেস্ক: মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার আসিয়ান সম্মেলনের এক ফাঁকে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতের নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট ফার্স্টপোস্ট।

নরেন্দ্র মোদি বৈঠকটিতে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত মানুষদেরকে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের বাসস্থানে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

অঞ্চলটি থেকে বাস্তুচ্যুত মানুষদের এবং বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের স্বার্থের জন্য এই প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর দমনপীড়নের পর বড় ধরনের সহিংসতা হওয়ায় ২০১৭ সালে রাজ্যটির প্রায় সাত লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এই বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়ার পর এখন বাংলাদেশে বড় সংকট দেখা দিয়েছে।

ভারত জুলাই মাসে মিয়ানমার সরকারের কাছে ২৫০টি প্রিফেব্রিকেটেড বাড়ি হস্তান্তর করে। রোহিঙ্গা মুসলিমদেরকে নিজেদের ভূমিতে ফেরানোর প্রচেষ্টাকে উৎসাহিত করতে রাখাইনে এগুলো নির্মাণ করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজ্যটিতে আরও আর্থ-সামাজিক প্রকল্প বাস্তবায়ন করতে ভারত প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি