৮ মে ২০২৬

বাংলাদেশ থেকে শ্রমিক-গৃহকর্মী নিতে আগ্রহী মালয়েশিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশ থেকে শ্রমিক-গৃহকর্মী নিতে আগ্রহী মালয়েশিয়া

বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ায় এই মুহূর্তে কর্মী সংকট আছে। তাই দ্রুত বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলতে আগ্রহী তারা। এছাড়া বাংলাদেশ থেকে গৃহকর্মী নিতেও আগ্রহী দেশটি। মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান একথা জানিয়েছেন।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান বৈঠক করেন। বৈঠক শেষে তিনি একথা জানান।

কুলাসেগেরান বলেন, ‘আমার শ্রমবাজার চালুর ব্যাপারে কিছু বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ২৬ তারিখ আছে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং। আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা কয়েকটি বিষয় ফাইনালাইজড করতে মিটিংয়ে আসবেন। এরপর আমি পুরো বিষয়টি আমাদের মন্ত্রিসভায় উপস্থাপন করবো অনুমোদনের জন্য।’

তিনি বলেন, ‘এখানে জরুরি বিষয় হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কর্মী নিতে চাই। এজন্য আমি বাংলাদেশে এসেছি। এই মুহূর্তে মালয়েশিয়ায় কয়েক লাখ বাংলাদেশি কর্মী আছে। আমাদের অর্থনীতির আকার বাড়ছে। এজন্য আরও কর্মী দরকার। এর চেয়ে বড় বিষয় আমরা শ্রমবাজারের পরিধি বৃদ্ধি করেছি। আমরা গৃহকর্মী নিতে আগ্রহী। আশা করি খুব দ্রুত আমরা সব নির্ধারণ করতে পারবো।’

এসময় ইমরান আহমদ বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা এক জায়গায় একমত হয়েছি, যে আমাদের খুব দ্রুত শ্রমবাজার খুলতে হবে। এর বাইরে যেটা আছে যে এবার আমরা গৃহকর্মী পাঠাবো মালয়েশিয়ায়। অনেক আলাপ হয়েছে। এগুলো আগামী বুধবার জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভায় চূড়ান্ত করা হবে। খুব শিগগিরই আমরা যে কোনও একটা সিস্টেমে মালয়েশিয়ার শ্রম বাজার খুলবো।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি