৮ মে ২০২৬

বাংলাদেশ সফর নিশ্চিত করেছেন মোদী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশ সফর নিশ্চিত করেছেন মোদী

বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিশ্চিত করেছে দেশটি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। এ সফর সম্পর্কে যথাসময়ে আমরা আরো বিস্তারিত জানাবো।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে ‘মুজিবর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরের পরে মুখপাত্রের এ ঘোষণা এলো। দু’দিনের সফরে শ্রিংলা ঢাকার শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেন।

এ ছাড়া মুখপাত্র ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদির ব্রাসেলস সফর স্থগিতের বিষয়ে বিস্তারিত জানান। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সম্মেলনটি পেছান হয়েছে।

কৌশলগত অংশীদারিত্ব প্রসারিত করার লক্ষ্যে বার্ষিক অনুষ্ঠান ভারত-ইইউ সামিটে যোগ দিতে এ মাসের শেষ নাগাদ ব্রাসেলস যাওয়ার কথা ছিল মোদির।

এদিকে মোদির ঢাকা সফরে পূর্ণ নিরাপত্তার দিতে প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সাম্প্রতিক সময়ে ভারতের রাজধানী দিল্লিতে সংঘটিত দাঙ্গার জের ধরে বাংলাদেশের বিভিন্ন মহল মোদির ঢাকা সফর নিয়ে আপত্তি তুলছে। ইতোমধ্যে কিছু ইসলামি দল ক্ষমতাসীনদের এ বিষয়ে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। এ বিষয়ে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলায় এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন মোদির ঢাকা সফর প্রসঙ্গে বলেন, ‘উনি (মোদি) অবশ্যই আসবেন, না আসার কোনো কারণ দেখছি না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হলে সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে কিনা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কোনো ঝামেলা হলে আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারব, সরকার অবশ্যই পারবে। আমাদের অতিথিদের অবশ্যই আমরা প্রোভাইড ফুল প্রোটেকশান (পূর্ণ নিরাপত্তা) দেব।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি