৬ মে ২০২৬

বাংলাদেশ-ইউএই ৪টি সমঝোতা স্মারক সই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশ-ইউএই ৪টি সমঝোতা স্মারক সই

জাতীয় ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে (ইউএই) চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। বন্দর, শিল্প পার্ক, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ওপর দুই দেশের মধ্যে এসব এমওইউ সই হয়েছে।রোববার আবুধাবির সেন্ট রেগিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব এমওইউ স্বাক্ষরিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব ইহসানুল করিম ও ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

পরে স্বাক্ষর অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ২০১৯-এ যোগ দিতে ইউএই সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার সকাল ৭টায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি