৪ মে ২০২৬

বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের বিজেপি নেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের বিজেপি নেতা

বাংলাপ্রেস অনলাইন: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি সুব্রামানিয়াম স্বামী বলেছেন, বাংলাদেশে জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। এ ছাড়া মন্দিরে ভাঙচুর চালানোর পর সেগুলো দখল করা হচ্ছে। আর এগুলো বন্ধ না হলে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন তিনি। রোববার আগরতলায় ত্রিপুরা সরকারের সরকারি অতিথিশালায় এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রতি ভারতের সমর্থন রয়েছে। কিন্তু হিন্দুদের প্রতি এ ধরনের আচরণ বন্ধ করতে হবে। আর এসব বন্ধ না হলে ভারত সরকারকে পরামর্শ দেব বাংলাদেশ দখলের জন্য।

এ সময় তিনি পাকিস্তানের প্রতিও ক্ষোভ প্রকাশ করে বলেন, পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী বা আইএসআইয়ের একজন চাপরাশি। ইমরান খান বা যে কেউই পাকিস্তানের ক্ষমতায় আসুক তারা নামে মাত্র প্রধানমন্ত্রী।

আর এ কারণে তিনি বলেন, পাকিস্তানকে ভারতীয় সেনাবাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। আগে তো দুভাগ হয়েছে। এবার চার ভাগ করতে হবে। বালুচি, সিন্ধি, পোকতোনি ও পাকিস্তানকে আলাদা করে দিতে হবে। সূত্র: দৈনিক যুগবন্তর

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি