৫ মে ২০২৬

বাংলাবান্ধা স্থলবন্দরকে নতুন রুপে সাজানোর অঙ্গীকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাবান্ধা স্থলবন্দরকে নতুন রুপে সাজানোর অঙ্গীকার
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধাকে নতুন রুপে সাজানোর অঙ্গীকার করেছেন আমদানি- রপ্তানীকারক গ্রুপের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।বুধবার ডাকবাংলোর রেরং কমপ্লেক্সে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপ। সভায় বন্দরের ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ ও চারদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনে নতুন ভাবে উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান নবগঠিত কমিটির সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। তিনি বলেন, সরকার বাংলাদেশের স্থলবন্দরগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে নেপাল পর্যন্ত রেললাইন স্থাপন, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ পাইপ লাইন স্থাপনসহ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এ সময় গণমাধ্যম কর্মীরা বাংলাবান্ধা স্থলবন্দরের সম্ভাবনা ও সমস্যা তুলে ধরে বিভিন্ন মতামত ও প্রশ্ন উপস্থাপন করলে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন।সেই সঙ্গে বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য মহামারী করোনার পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় কার্যাদি পরিচালনা করার কথা জানান। সভায় সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, দপ্তর সম্পাদক মানিক, নর্দান বাবু, কোষাধক্ষ্য মোজাফফর হোসেনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তেঁতুলিয়া জার্নালিষ্ট ক্লাবের পক্ষ থেকে অবাগত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি