৪ মে ২০২৬

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভূটান) বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। রবিবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি এ স্থলবন্দর পরিদর্শনে আসেন। এসময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। বন্দর পরিদর্শন শেষে বিকেলে সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সঙ্গে বন্দরের বেসরকারি অপারেটর বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড কর্তৃপক্ষ ও স্টোক হোন্ডাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ধসঢ়; উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসোবে অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো.আলমগীর বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড এর জি এম হাবিবুর রহমান, বাংলাবান্ধা আমদানি রফতানিকারক সংঘের সভাপতি আব্দুল লতিফ তারিন,বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ,বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার নজরুল ইসলাম,বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ও বাংলাবান্ধা আমদানি রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন, ইদ্রিশ আলী প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি