৯ মে ২০২৬

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ
বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতার পালাবদলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ আসকারীও পদত্যাগ করেছেন। তিনি ২২ দিন আগে নিয়োগ পেয়েছিলেন। শনিবার ‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে’ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার হয়ত পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়।’ সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমাকে দুপুরের পর তিনি (হারুন-উর-রশীদ আসকারী) ফোনে জানিয়েছেন যে পদত্যাগ করবেন। পদত্যাগপত্রটি আমার দপ্তরে এসেছে কিনা- তা চেক করে বলতে হবে।’ প্রসঙ্গত, মো. হারুন-উর-রশীদ আসকারী চলতি বছরের গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। বাংলা একাডেমিতে তিনি কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি