বান্দরবানে চট্টগ্রাম র্যাব-৭ এর অভিযানে অস্ত্র সহ আটক ১

নুসিং থোয়াই মারমা বান্দরবান থেকে : বান্দরবানে বিদেশী অস্ত্রসহ লাল জিয়াম বম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রুমা উপজেলার বেথেল পাড়া এলাকা থেকে র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি চায়না পিস্তল ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটককৃত লাল জিয়াম বম রুমা উপজেলার হ্যাপিহিল পাড়া বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মাসুদের নেতৃত্বে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি টিম রুমা উপজেলার বেথেল পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঐ এলাকা থেকে লালজিয়াম বম (৩৮) নামে একজনকে আটক করে , তার কাছ থেকে ১টি চায়না পিস্তল ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রুমা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, চট্টগ্রাম র্যাব-৭ এর একটি টিম রুমা বেথেল পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ লাল জিয়াম নামে এক ব্যক্তিকে আটক পূর্বক থানায় হাজির করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি