৪ মে ২০২৬

বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা-বাবার ৩০ হাজার টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা-বাবার ৩০ হাজার টাকা জরিমানা

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাটে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের বাবা-মার কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

পুলিশ জানায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিমদেবত্তর গ্রামের মজিবর রহমানের ১৪ বছর বয়সের এক কন্যার ২ মাস আগে বিয়ে হয়। বিষয়টি গোপন থাকলেও গত ২দিন আগে এলাকায় ফাঁস হয়ে যায়। আজ ৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতা মজিবর রহমান(৬০) ও মাতা জ্যোসনা বেগম (৫০) কে আটক করে রাজারহাট থানায় নিয়ে আসে।

আজ বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন তাঁর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের দু’জনের ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি