বাজেটের কপি ছিঁড়ে সংসদকে অবমাননা করেছে বিএনপির এমপি'রা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: সংসদ ভবনের সামনে বাজেটের কপি ছিঁড়ে বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদের ‘চরম অবমাননা’ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে বাজেট পাস-পরবর্তী ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। বাজেটের কপি ছিঁড়ে ফেলাকে শপথ ভঙ্গের শামিল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আরো পড়ুন : সংসদের সামনে নথি ছিঁড়ে বিএনপি এমপিদের বাজেট প্রত্যাখ্যানওবায়দুল কাদের বলেন, জাতির এ ক্লান্তিকালে বিএনপি দায়িত্বশীল আচরণ করেনি। সংসদে যাতে বাজেট পাস না হতে পারে তারা সেটাই চেয়েছিলেন। বিএনপি দেশে হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিল। তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা যা করেছেন তা শপথ ভঙ্গেরও শামিল।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি