৬ মে ২০২৬

বাজারে আসছে কটন কাগজের ১০০ টাকার নোট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাজারে আসছে কটন কাগজের ১০০ টাকার নোট

জাতীয় ডেস্ক: শতভাগ কটন কাগজে বার্নিশযুক্ত ১০০ টাকার নোট আসছে বাজারে। আগামী বৃহস্পতিবার থেকে বাজারে এ নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যমান উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী ১০০% কটন কাগজে ইউভি কিউরিং বার্নিশযুক্ত করে গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর যুক্ত ১৪০ মিমি X ৬২ মিমি পরিমাপের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।যা ৭ই মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পৃষ্ঠে বার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।বর্তমানে চালু এই ১০০ টাকার নোটের সঙ্গে কিছু পার্থক্য থাকছে নতুন নোটের বর্তমানে চালু এই ১০০ টাকার নোটের সঙ্গে কিছু পার্থক্য থাকছে নতুন নোটের ফলে নোটটি চকচকে অনুভূত হবে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে, কম ময়লা হবে এবং এর উপর কলম দ্বারা লিখা কঠিন হবে।

এছাড়া এ নোটটি ব্যবহারের সময় পূর্বের নোটের মত খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বার্নিশযুক্ত নোটে প্রচলিত ১০০ টাকার নোটের পূর্ববর্তী সকল বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকবে। নোটের রং, ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৩টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে।

নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি