৪ মে ২০২৬

বাজার-সুপার শপে মিলছে না সয়াবিন তেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাজার-সুপার শপে মিলছে না সয়াবিন তেল
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বাজার, সুপার শপে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। খুচরা দোকানিরা বলছেন, তারা ডিলারের কাছে চাহিদামতো তেল পাচ্ছেন না। আর ডিলাররা বলছেন, কোম্পানি তাদের তেল সরবরাহ করছেন না। আর ভোক্তারা বাজারে গিয়ে তেল পাচ্ছেন না। কোথাও পাওয়া গেলেও দাম রাখা হচ্ছে বেশি। আজ শনিবার (৭ মে) সরেজমিনে রাজধানীর বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে। দোকানে দোকানে ঘুরে সয়াবিন তেল পাননি রাজধানীর ইস্কাটনের স্থানীয় এক বাসিন্দা। তিনি জানান, ইস্কাটনের কোনো দোকানে সয়াবিন তেল নেই। যে দোকানেই যাই বলে তেল সাপ্লাই বন্ধ। দোকানে বলেন, কোম্পানির কাছে তেল অর্ডার করেছি এক সপ্তাহ আগে। ফোন করলে বলে তেল নেই। একটি সুপার শপ বাজার সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ৪টি শাখার কোথাও সয়াবিন তেল নেই। প্রতিষ্ঠানটির কাছে থাকা সকল তেল বিক্রি হয়ে গেছে। এরপর আর তেল কোম্পানির থেকে তেল পায়নি প্রতিষ্ঠানটি। স্বপ্ন সুপার শপের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা হলে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আরমান বলেন, দুঃখিত, আমার কোনো শাখাতেই সয়াবিন তেল নেই। এদিকে পাড়া-মহল্লার দোকানগুলোতেও তেলের সংকট কাটছে না। কোনো দোকানেই মিলছে না তেল। দোকানে বিভিন্ন তেল বিপণন কোম্পানির প্রতিনিধিরা অন্যান্য পণ্যের অর্ডার নিলেও তেলের অর্ডার নেননি। একই অবস্থা রাজধানীর রাজাবাজার এলাকায়। এখানেও কোনো দোকানে বোতলজাত তেল নেই। যে কয়েকটি দোকানে বিক্রি করছে তারা বোতল ভেঙে বিক্রি করছে। রাজধানীর অন্য এলাকায়ও একই তথ্য মিলেছে। এর আগে, গত বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তেলের নতুন দাম নির্ধারণ করেছে। বিজ্ঞপ্তিতে তারা জানায়, খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা ও পাম সুপার ১৭২ টাকা করে নির্ধারণ করা হয়েছে। যা শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হবে। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি