৬ মে ২০২৬

বাইডেনকে এবার ‘ভুয়া প্রেসিডেন্ট’ আখ্যা দিলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাইডেনকে এবার ‘ভুয়া প্রেসিডেন্ট’ আখ্যা দিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে এবার ‘ভুয়া প্রেসিডেন্ট’ আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২০ সালের মার্কিন নির্বাচনের চেয়ে আফগানিস্তানে ভালো নির্বাচন হয় বলেও মন্তব্য করেছেন। স্থানীয় সময় শনিবার এক টুইটবার্তায় ওই মন্তব্য করেন তিনি। টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এক তরুণ সেনাসদস্য আমাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে অনেক ভালো নির্বাচন হয়। আমাদের (নির্বাচনে) মিলিয়ন মিলিয়ন ই-মেইল ব্যালটে দুর্নীতি হয়েছে, এমন নির্বাচন তৃতীয় বিশ্বে হয়। ভুয়া প্রেসিডেন্ট!’ প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটদলীয় জো বাইডেন বিশাল ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন।কিন্তু এখনও পরাজয় মানেননি ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত হন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। আগামী ৬ জানুয়ারিতে কংগ্রেসের যৌথ অধিবেশেনে তা হিসাব করা হবে। ওই অধিবেশেনের সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এবারের নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তবে বাইডেন ও ট্রাম্পকে যে ইলেকটোরাল কলেজ ভোট বরাদ্দ দেয়া হয়েছে, তাতে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই। জনপ্রিয়তার হিসাবেও ট্রাম্পের চেয়ে ৭০ লাখ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি