৬ মে ২০২৬

বাইডেনের উদ্যোগে জলবায়ু সম্মেলনে যোগ দেবেন শি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাইডেনের উদ্যোগে জলবায়ু সম্মেলনে যোগ দেবেন শি
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে চলতি সপ্তাহে ভার্চুয়ালি অনুষ্ঠেয় জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। বেইজিং বুধবার এ কথা জানিয়েছে। বাসস। আর্থ ডে’তে অনুষ্ঠিত হতে যাওয়া এই জলবায়ু সম্মেলনে বাইডেন বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন। ভার্চুয়াল এই জলবায়ু সম্মেলনই হবে বাইডেন ক্ষমতায় আসার পর উভয় নেতার প্রথম বৈঠক। বৈঠকে শি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বৈঠকে শি’র যোগদানের দিন কয়েক আগে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক প্রতিনিধি জন কেরি সাংহাই সফর করেছেন। এ সময়ে উভয় দেশের প্রতিনিধি জলবায়ু বিষয়ে একে অন্যকে সহযোগিতা করার অঙ্গীকার করেছে। এর আগে শি গত সপ্তাহে ফ্রান্স ও জার্মানীর সঙ্গেও ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, কার্বন নিঃসরনে উন্নত দেশগুলোর উদাহরণ তৈরি করা উচিত। একইসঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করাও দরকার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ কথা বলা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি