বাইডেনের শপথের আগেই কার্যকর হচ্ছে লিসা'র মৃত্যুদণ্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল মৃত্যুদণ্ডের বিধান বাতিল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তাঁর শপথ নেওয়ার এক সপ্তাহ আগেই লিসা মন্টেগোমারি নামের এক মার্কিন নারীর ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ইতিহাসে প্রায় ৬৭ বছর পর এটাই কোনো নারীর মৃত্যুদণ্ড।
মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রের একমাত্র নারীর দণ্ড কার্যকরের ওপর থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছে দেশটির আপিল আদালত। লিসা মন্টোগোমারি নামের ওই নারী ২০০৪ সালে মিসৌরিতে অপর এক গর্ভবর্তী নারীকে গলা টিপে হত্যা করে তার শিশুকে অপহরণ করে নিয়ে যায়।
লিসার কৌঁসুলিরা নিম্ন আদালতকে বলেন, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের টেরে হাউটে ফেডারেল সংশোধনী কমপ্লেক্সে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের পর তাঁদের করোনা শনাক্ত হয়েছে। এরপরই নিম্ন আদালতের বিচারক মৃত্যুদণ্ডের তারিখ স্থগিত করেন।
ফেডারেল ব্যুরো অব প্রিজন্সের পরিচালক মাইকেল কারবাহল ফেডারেল আইনের ক্ষমতাবলে লিসার মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ১২ জানুয়ারি নতুন তারিখ ধার্য্য করেন। লিসার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৪ মিজৌরির আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গলা টিপে হত্যা করেন। তবে ওই নারীর গর্ভের শিশুটি বেঁচে যায়।
লিসার কৌঁসুলি মেগান বারগো এক বিবৃতিতে বলেন, তিনি ডিসি সার্কিট কোর্টের আপিল বিভাগের তিন বিচারকের আদেশের সঙ্গে ভিন্নমত পোষণ করছেন। তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি শিগগিরই পিটিশন করবেন।
বারগো বিবৃতিতে বলেন, ‘যেকোনো মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফেডারেল সরকারকে অবশ্যই আইন অনুসরণ করতে হবে। নিম্ন আদালত এ ক্ষেত্রে সঠিক কাজটিই করেছেন। লিসার মানসিক অসুস্থতা, জীবনভর তাঁর ওপর ভয়ানক নির্যাতন ও ট্রমার বিষয়টি আমরা আদালতকে জানিয়েছে। কর্তৃপক্ষের নানা পদে থাকা অনেক মানুষ চাইলে তাঁকে রক্ষা করতে পারতেন, কিন্তু তাঁরা সেটি কখনো করেননি। লিসার মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো নৈতিক কারণ থাকতে পারে না।’
অ্যাটর্নি বারগো আরও বলেন, ‘ফেডারেল সরকারের উচিত, লিসার জীবন শেষ করে দেওয়ার নির্দয় উদ্যোগ বন্ধ করা।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ কয়েক মাসে তাঁর প্রশাসন ১০টি ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকর করেছে। যুক্তরাষ্ট্রের কয়েক দশকের ইতিহাসে একক বছরে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। এমনকি বেশ কয়েক বছর কোনো ফেডারেলর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ঘটেনি। আর ১৯৫৩ সালের পর লিসা মন্টেগোমারি হচ্ছেন কোনো নারী, ফেডারেল সরকার যাঁর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে।
সর্বশেষ ১৯৫৩ সালে বনি ব্রাউন হিডি নামে এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার আগে একই বছর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে বহুল আলোচিত ইথেল রোসেনবার্গ নামে আরেক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সর্বশেষ যে নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয় সে হলো বনি হেডি। ১৯৫৩ সালে গ্যাস চেম্বারে প্রবেশ করিয়ে তার দণ্ড কার্যকর হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় শুরু করার আদেশ দেওয়ার আগে দেশটিতে ১৭ বছর এই দণ্ড কার্যকর বন্ধ ছিলো।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি