বাইডেনের শপথ মঞ্চ প্রস্তুত, ওয়াশিংটনজুড়ে কড়া নিরাপত্তা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের আর মাত্র ১২ ঘন্টা বাকি। রাজধানী ওয়াশিংটনে শপথ মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন। স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা) নজিরবিহীন নিরাপত্তার মধ্যেই শপথ নেবেন ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের পর ভাইস-প্রেসিডেন্ট হিসাবে কামালা হ্যারিস শপথ নেবেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ডেলওয়ার থেকে ওয়াশিংটনে যাওয়ার আগে আবেগঘন এক বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তার নতুন পথ ভঙ্গুর হলেও একে মোকাবিলা করে যুক্তরাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাবেন তিনি। পরে, ওয়াশিংটন পৌঁছে লিংকন মেমোরিয়ালে করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান বাইডেন ও কামালা হ্যারিস।
এদিকে, হোয়াইট হাউজ থেকে শপথ অনুষ্ঠান সম্প্রচার করবে বিভিন্ন গণমাধ্যম সরাসরি। শপথ অনুষ্ঠানে সম্ভাব্য অভ্যন্তরীণ হামলা এড়াতে ওয়াশিংটনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খবর বিবিসি, সিএনএন, এএফপি ও রয়টার্সের।
শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় মার্কিনিরা। সময় যতই এগিয়ে আসছে ঘুমোটভাব ততই বাড়ছে। রাজপথে সাধারণ মানুষের চলা ফেরাতেও অস্বস্তি লক্ষ্য করা গেছে। বাইডেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে নাশকতার আশঙ্কায় জোরদার করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা হুমকির জেরে ক্যাপিটল হিলে জারি করা হয়েছে লকডাউন। তবে জো বাইডেনের শপথ গ্রহণের পরও নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আগামী কয়েকদিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে সব ধরনের সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন।
এদিকে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ১৬০ বছরের মার্কিন ঐতিহ্য উপেক্ষা করে ঘোষণা দিয়েছেন, তিনি অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। ট্রাম্প বুধবার সকালে একটি বিদায়ী লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়াশিংটন ছাড়ার পরিকল্পনা করছেন। এরপর প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে তিনি ফ্লোরিডার উদ্দেশে যাত্রা করবেন।
এছাড়া শপথের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সপরিবারে হোয়াইট হাউজে উঠবেন। এদিন জাতির উদ্দেশে তিনি ভাষণ দেবেন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় (বাংলাদেশ সময়) হোয়াইট হাউজ থেকে বাইডেন-হ্যারিসকে নিয়ে ভার্চুয়াল প্যারেড ও সম্প্রচার মাধ্যমগুলো সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি