বাইডেনের শপথ গ্রহণ মহড়া স্থগিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: মার্কিন কংগ্রেসের সামনে প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানস্থলের পাশেই উল্টোদিকে রাস্তায় আশ্রয় নেয়া মানুষদের তাবুতে অগ্নিকান্ডের ঘটনায় বাইডেনের শপথ গ্রহণ অনুশীলন বা মহড়া স্থগিত করা হয়েছে। এ কারণে উক্ত এলাকায় নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছে। গতকাল সোমবার মার্কিন কংগ্রেসের সামনের খোলা আঙ্গিনায় শপথ গ্রহণের মহড়া অনুষ্ঠিত হচ্ছিল। ওয়াশিংটন ডিসির পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীকে যখন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে তখন সোমবার নিরাপত্তা সংক্রান্ত হুঁশিয়ারির কারণে এই সিদ্ধান্ত জানায় মার্কিন প্রশাসন। একই সময়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে।
এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের দুই দিন আগে নিরাপত্তা শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। ক্যাপিটল ভবনের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আমেরিকার হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে এরইমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো ৫০ অঙ্গরাজ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি