৬ মে ২০২৬

বাইডেনের জয়ের খবরে নিস্তব্ধ ছিল হোয়াইট হাউজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাইডেনের জয়ের খবরে নিস্তব্ধ ছিল হোয়াইট হাউজ
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়লাভের খবরে ঘন্টাখানেক নিস্তব্ধ হয়ে পড়েছিল হোয়াইট হাউজ। কোনো প্রতিক্রিয়া নেই কারো। বাইরে ট্রাম্পের কোনো সমর্থকের দেখা নেই। ভার্জিনিয়া, স্টার্লিং ক্লাবে তখন গলফ খেলছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নর্থ লনে, নির্বাচনী রাতের খবর সংগ্রহকারী অল্প কিছু সংবাদকর্মী লাইভ শট নিচ্ছেন। কখনো কখনো সেখানে উল্লাসধ্বনি শোনা যাচ্ছে। প্রেসরুমে একজন প্রেস এইড আসছেন আর যাচ্ছেন। ১৭তম স্ট্রিট এবং পেনসিলভ্যানিয়া এভিনিউ এনডব্লিউতে প্রেস ও স্টাফদের প্রবেশ পথ। সেখানে হোয়াইট হাউজে প্রবেশের সেই পথ এখন বন্ধ করে দেয়া হয়েছে। গাড়ি থেকে তীব্র শব্দ করা হচ্ছে। এখানে ওখানে রাস্তার ক্রসিং পয়েন্টগুলোতে লোকজন সেলিব্রেট করছে বাইডেনের জয়। সে দৃশ্য দেখে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট উপহার করছেন। তিনি বলছেন, গাড়ির তীব্র শব্দ সৃষ্টি করা খারাপ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি