বাইডেনের ছেলের জালিয়াতি তদন্ত করবে রিপাবলিকান আইনপ্রণেতারা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ বা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। ডেমোক্রেটিক পার্টির ২১২ আসনের বিপরীতে তারা পেয়েছে ২১৮ আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েই তারা ঘোষণা দিয়েছে, বাইডেনের পরিবারের বিষয়ে ‘শীর্ষ অগ্রাধিকার’ ভিত্তিতে তদন্ত করা হবে।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার একদিন পর দলটির আইনপ্রণেতারা বলেছেন, প্রেসিডেন্টের পরিবারের বিরুদ্ধে তদন্ত করা তাদের শীর্ষ অগ্রাধিকার। ৫২ বছর বয়সী হান্টার বাইডেন ইতোমধ্যে কেন্দ্রীয় তদন্তের আওতায় রয়েছেন। তবে এখনও তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। অবশ্য তিনি প্রশাসনের কোনও পর্যায়ে কোনও দায়িত্বে নেই।
আইনপ্রণেতারা বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিদেশে ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখা হবে। ৫২ বছর বয়সী হান্টার বাইডেনের বিরুদ্ধে এরই মধ্যে নির্বাহী তদন্ত চলমান। তবে এখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। হান্টার বাইডেন কর ফাঁকি ও জালিয়াতি করেছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকান নেতারা। তবে এসব অভিযোগের জবাব দিতে হান্টারকে প্রতিনিধি পরিষদে ডাকার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রিপাবলিকানরা বলছেন, হান্টার বাইডেনের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের সংশ্লিষ্টতা কতটুকু, সেই বিষয়টিও তদন্ত করা হবে। এমনকি জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, তখনো তিনি ছেলেকে ব্যবসা-বাণিজ্যে কোনো বাড়তি সুবিধা দিয়েছেন কি না, সেটিও দেখা হবে।
নিম্ন পরিষদের চেয়ারম্যান জেমস কোমার বলেন, ‘সর্বোচ্চ দায়িত্বে থেকে নিজের পরিবারকে ধনী করতে জো বাইডেনের যুক্ত থাকা, এটি ক্ষমতার অপব্যবহার। আমি পরিষ্কার বলতে চাই, জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করা এটি আগামী কংগ্রেসে আমাদের প্রধান লক্ষ্য থাকবে।’
তবে এসব অভিযোগের বিষয়ে হান্টার বাইডেনের আইনজীবী ক্রিস্টোফার ক্লার্ক বলেন, ‘রিপাবলিকানদের এসব ঘোষণায় হান্টার বাইডেন কোনো মন্তব্য করেননি।’
সংবাদ সম্মেলনে রিপাবলিকান পার্টির আরেক জ্যেষ্ঠ নেতা জিম জর্ডান উপস্থিত ছিলেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বাইডেন পরিবারের ব্যবসায়িক কার্যক্রম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি