
বাংলাপ্রেস ডেস্ক: বিষয়টি উত্থাপন করেছিলেন জো বাইডেন নিজেই। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত সফরে এসে বলেছিলেন,ভারতে তাঁর শিকড় আছে। ১৯৭২ সালে মাত্র ২৯ বছর বয়েসে তিনি সিনেটর হওয়ার পর মুম্বই থেকে বাইডেন পদবীধারী এক ব্যক্তি তাঁকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলেন। সময়াভাবে চিঠির উত্তর দেয়া সম্ভব হয়নি। চিঠিটিও হারিয়ে যায়। বাইডেন জানান, তার গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রান্ডফাদার জর্জ বাইডেন ইস্ট ইন্ডিয়া কোম্পনির জাহাজের ক্যাপ্টেন ছিলেন এবং কলকাতায় নিজেদের বিস্তৃত করেছিলেন। কলকাতায় এক বাইডেনের খবর মিলেছে, যিনি দীর্ঘদিন আগে লা মার্টিনিআর স্কুল এর হেডমাস্টার ছিলেন। আরও কয়েকজন বাইডেনের সন্ধান মিলেছে, যারা জর্জ বাইডেনের ভাই ক্রিস্টোফারের বংশধর। অর্থাৎ, জো বাইডেনের শিকড় যে ভারতে তা মানছেন গবেষকরাও।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]