৬ মে ২০২৬

বাইডেনের বিজয়ের প্রত্যয়ন লাইনচ্যুতে ১১ সিনেটরের ডাক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাইডেনের বিজয়ের প্রত্যয়ন লাইনচ্যুতে ১১ সিনেটরের ডাক
নিজস্ব প্রতিবেদক: গত বছর ৪ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তদন্তে কমিশন গঠন করা না হলে বাইডেনের জয় সার্টিফাই করবেন না বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল সিনেটর। নবনির্বাচিত ও পুরনো মিলে মোট ১১ জন সিনেটর জানিয়ে দিয়েছেন, ভোট জালিয়াতির অভিযোগ তদন্তে কমিশন গঠন করা না হলে তাঁরা নির্বাচনে জো বাইডেনের বিজয়ের প্রত্যয়ন করা (সার্টিফাই) থেকে বিরত থাকবেন। তাঁরা বাইডেনের জয় সার্টিফাই করবেন না। টেড ক্রুজের নেতৃত্বে ওই সিনেটররা তথ্য উপাত্তবিহীন অভিযোগ নিরীক্ষার মাধ্যমে বাইডেনের জয়ের প্রত্যয়ন প্রক্রিয়া ১০ দিন পিছিয়ে দিতে পারবেন। কিন্তু এতে ভোটের ফল বদলানোর সুযোগ তেমন একটা দেখা যাচ্ছে না। কারণ এই ১১ জন বাদে বাকি সিনেটররা ৬ জানুয়ারি ভোট সার্টিফাই করবেন বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে ১১ জন সিনেটর বলেছেন, ‘নভেম্বরের নির্বাচন নিয়ে অভূতপূর্ব জাল ভোটার, নির্বাচনি আইন প্রয়োগের ঘাটতি এবং অন্যান্য অনিয়ম ঘটেছে।’ এবারের নির্বাচন প্রসঙ্গে ১৮৭৭ সালের উদাহরণ টানা হয়েছে। সেবার নির্বাচনে তিনটি অঙ্গরাজ্যে উভয় দলই জয়ী দাবি করেছিল। এমন পরিপ্রেক্ষিতে ওই তিন অঙ্গরাজ্যের ভোটের ফলাফল ১০ দিনে নিরীক্ষা করতে কমিশন গঠনের আবেদন জানানো হয়। অন্যদিকে, আলাদাভাবে মিসৌরি অঙ্গরাজ্যের সিনেটর জোস হাউলি জানিয়েছেন, ভোটের একনিষ্ঠতা প্রশ্নের সুরাহা না হলে তিনি ইলেকটোরাল কলেজ ভোটের ফল বর্জন করবেন। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অন্তত ১৪০ জন সদস্য এই ভোট প্রত্যয়ন করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট জালিয়াতির কথা বলে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি আদালত এরই মধ্যে তাঁর সব আইনি চেষ্টা নাকচ করে দিয়েছে। দেশটির ইলেকটোরাল কলেজ ভোটেও ৩০৬ ভোট নিয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে, ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে ভোট প্রত্যয়নের পর ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি