৬ মে ২০২৬

বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা বিল কংগ্রেসেও পাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা বিল কংগ্রেসেও পাস
নিজস্ব প্রতিবেদক: অবশেষে কংগ্রেসের অনুমোদন পেলো করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিকদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত এক লাখ ৯০ হাজার কোটি ডলারের ত্রাণ বিল। স্থানীয় সময় বুধবার (১০ মার্চ) এই বিলটি কংগ্রেসে পাস হয়েছে। জানা যায়, মার্কিন প্রতিনিধি পরিষদে ২২০-২১১ ভোটে এই বিপুল পরিমাণ অর্থনৈতিক সাহায্য পরিকল্পনাটি পাস হয়েছে। কোনো রিপাবলিকান এই বিলের পক্ষে ভোট দেননি। এর আগে সিনেটে অনুমোদন পায় বিলটি। এখন শুধু বাইডেনের স্বাক্ষরের অপেক্ষা। সেটি হয়ে গেলেই আইন হিসেবে পাস হবে এই বিল। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, প্রসিডেন্ট বাইডেন আগামীকাল শুক্রবার বিলটিতে স্বাক্ষর করবেন। কংগ্রেসে বিল অনুমোদন প্রাপ্তির পর বাইডেন বলেন, ‘এই জাতির যারা মেরুদণ্ড- অপরিহার্য শ্রমিক, কর্মজীবী মানুষ যারা এই দেশ গড়েছে, সেই মানুষগুলো যারা এই দেশটি চালিয়ে নিয়ে যাচ্ছে- তাদেরকে জন্য লড়াইয়ের আরেকটি সুযোগ দেবে এই বিল।’ পরিকল্পনার আওতায় চলতি মাসেই মার্কিন নাগরিকদের হাতে সহায়তা চেক চলে যাবে। বাইডেনের পরিকল্পনা অনুযায়ী করোনার কারণে আর্থিক সংকটে থাকা মার্কিন পরিবারগুলো এককালীন ১ হাজার ৪০০ ডলার করে পাবেন। এ খাতে বরাদ্দ হবে ১ লাখ কোটি ডলার। এছাড়া করোনা মহামারি মোকাবিলায় ৪১ হাজার ৫০০ কোটি ডলার এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দেওয়া হবে ৪৪ হাজার কোটি ডলার। নতুন বাইডেন প্রশাসনের জন্য এই পরিকল্পনাকে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিলে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম এবং রোগ শনাক্তের পরীক্ষার গতি আরো বাড়ানোর কথা বলা হয়েছে। এই বিলের আওতায় অধিকাংশ আমেরিকানদের সরাসরি ১ হাজার ৪শ ডলার প্রদান করা হবে। এছাড়া সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক ৩শ ডলার করে দেয়া হবে বেকারভাতা। বিলের আওতায়, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারগুলোকে ৩৫ হাজার কোটি ডলার প্রদান করা হবে। এছাড়া ১৩ হাজার কোটি ডলার দেয়া হবে স্কুল খোলার জন্য, করোনার পরীক্ষা ও গবেষণার জন্য ৪ হাজার ৯শ কোটি ডলার এবং ১ হাজার ৪শ কোটি ডলার দেয়া হবে ভ্যাকসিন বিতরণের জন্য। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি