৫ মে ২০২৬

বাহরাইনে বিরোধী নেতা শেখ সালমানের কারাদণ্ড বহাল রেখেছে আদালত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাহরাইনে বিরোধী নেতা শেখ সালমানের কারাদণ্ড বহাল রেখেছে আদালত

বাংলাপ্রেস বিদেশ দপ্তর : বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম ও বিরোধীদলীয় নেতা শেখ আলী সালমানের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। বাহরাইনের বিচার বিভাগের একটি সূত্র আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে। প্রতিবেশী কাতারের হয়ে গোয়েন্দাগিরি করার কথিত অভিযোগে এ শাস্তি দেয়া হয়।

গত ৫ নভেম্বর বিরোধী আল-ওয়েফাক জোটের মাহসচিব শেখ সালমানসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বাহরাইনের আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য দুই নেতা হলেন শেখ হাসান সুলতান ও আলী আল-আসওয়াদ। এর বিরুদ্ধে তারা আপিল করেছিলেন। কিন্তু আদালত তাদের আপিল খারিজ করে রায় বহাল রেখেছে। আজকের রায় চূড়ান্ত; আর পরিবর্তন করা যাবে না।

নভেম্বরে শেখ সালমানসহ বিরোধী নেতাদের যাবজ্জীবন কারাদণ্ড দিলে ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর নিন্দা জানিয়েছিল। কাতারের পক্ষে গোয়েন্দাগিরি করার অভিযোগ অস্বীকার আসছে দোহা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি