৪ মে ২০২৬

বাহরাইনে ২ জনের যাবজ্জীবন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাহরাইনে ২ জনের যাবজ্জীবন

বাংলাপ্রেস ডেস্ক: বাহরাইনে সরকার-বিরোধী আরো দুই রাজনৈতিক কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি চার ব্যক্তিকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১১ সালে আরব বসন্তের শুরু থেকে দেশটিতে শুরু হওয়া গণতান্ত্রিক আন্দোলন বানচালের অংশ হিসেবে আলে খলিফা সরকার যে দমন-পীড়ন চালাচ্ছে তার অংশ হিসেবে এসব ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হলো।

বাহরাইনের বিচার বিভাগের কর্মকর্তারা সরকার-বিরোধী যে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ ও পুলিশের একটি টহল গাড়ির ওপর বিস্ফোরক দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। বাকি যে চার ব্যক্তিকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে তাদের বিরুদ্ধেও আলে খলিফার সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, বাহরাইনের শীর্ষ পর্যায়ে শিয়া ধর্মীয় নেতা শেখ খালিদ ফাজিল আল-জাকি’র বিরুদ্ধে আরো ১৫ দিনের জন্য আটকাদেশ দেয়া হয়েছে। গত মাসে সরকারি বাহিনী তাকে আটক করেছিল। তার বিরুদ্ধে নতুন করে ১৫ দিনের আটকাদেশ দেয়া হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত করা হয় নি।

২০১১ সাল থেকে বাহরাইনে সব ধরনের বৈষম্যের অবসান ও সরকার পরিচালনায় বাহরাইনের সব দল-মতের লোকজনের অংশ গ্রহণের দাবিতে প্রায় নিয়মিত বিক্ষোভ চলে আসছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি