৬ মে ২০২৬

বাঘাআইড় মাছটি বিক্রি হয়েছে ৩৬ হাজার টাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাঘাআইড় মাছটি বিক্রি হয়েছে ৩৬ হাজার টাকায়
বাংলাপ্রেস ডেস্ক: টাঙ্গাইল শহরের বটতলা বাজারে ৩৬ কেজি ওজনের বাঘাইড় মাছ বিক্রি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফজলু মিয়া নামক এক মাছ বিক্রেতা এটি বাজারে নিয়ে আসেন। ফজলু মিয়া জানান, আগের রাতে যমুনা নদীর সিরাজগঞ্জ এলাকা থেকে মাছটি ধরা পড়ে। তিনি সেখানকার জেলেদের কাছ থেকে মাছটি কিনে আনেন। বটতলা বাজারে আনার পর বড় এই মাছটি দেখতে অনেক লোক ভিড় করেন। পরে মাছটি ১২ জন মিলে ৩৬ হাজার টাকায় কিনে নেন। মাছের ক্রেতা শিক্ষক আব্দুল গফুর মিয়া জানান, বাজারে এতো বড় মাছ কম উঠে। তাই এটি দেখার পর তারা ১২ জন মিলে মাছটি কেনার সিদ্ধান্ত নেন। পরে ১২ জনে মিলে ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেই। বাজারেই মাছটি কেটে ভাগ করে নিয়েছি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি