৫ মে ২০২৬

বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়!

বাংলাপ্রেস ডেস্ক : মানসিক রোগী মা আর ভাইয়ের দেখভালের দায়িত্ব যার কাঁধে তাকে পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি আর বাদাম বিক্রি করে সংসার চালাতে হয়। সেই মেয়েটি যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসায়। এমন সংবাদে ভারতের তামিলনাড়ুর পাত্তুকোট্টাইয়ের একটি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জে জয়ালক্ষ্মী আনন্দে আত্মহারা।

সম্প্রতি পত্রিকার একটি খবরে চোখ আটকে যায় জয়ালক্ষ্মীর। বেসরকারি একটি সংস্থা নাসা যাওয়ার জন্য শিক্ষার্থীদের সুযোগ দিতে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। বাড়ি গিয়ে প্রতিযোগিতার জন্য ফরম পূরণ করে ফেলে। নিজের মতো করে প্রস্তুতিও নেয়। এরপর পরীক্ষায় অংশ নিয়ে টিকে গেল। তবে ঝামেলায় পড়ে সে, নাসায় যাওয়ার খরচ তো তার কাছে নেই।

তার সাহায্যে এগিয়ে আসলো কয়েকজন শিক্ষক আর সহপাঠীরা। তারা মিলে টাকা-পয়সা দিয়ে কিশোরীর পাসপোর্টের ব্যবস্থা করলো। এ খবর শুনে এক পাসপোর্ট অফিসার এগিয়ে আসেন মেয়েটিকে সাহায্য করতে। কিন্তু সেটাও যথেষ্ট হচ্ছে ছিল না নাসায় যাওয়ার।

এরপর সবাইর পরামর্শে আর্থিক সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানান জয়ালক্ষ্মী। সায়েন্সের উপর আগ্রহী এই মেধাবী ছাত্রীর নাসায় গিয়ে মহাকাশচারীদের সঙ্গে দেখা করার স্বপ্ন পূরণ হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মে মাসে নাসায় যাচ্ছে জয়ালক্ষী। সূত্র; ভারতীয় সংবাদ মাধ্যম।

বিপি/আর এল

 
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি