'বাবার লাশ দাফনে বাধা ষ্ট্যাম্পে ছেলের স্বাক্ষর নিয়ে লাশ দাফন' প্রতিবাদে সংবাদ সম্মেলন

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটে বাবার লাশ দাফনে বাধা দিয়ে ষ্ঠ্যাম্পে ছেলের স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মৃত সোলায়মান হোসেনের ছেলে শহীদুজ্জামান (৫০)। ঘটনাটি ঘটেছে, জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামে ।
বৃহষ্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় লালমনিরহাট প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৃত সোলায়মান হোসেনের ছেলে শহীদুজ্জামান (৫০)। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ৭মে আমার বাবা সোলায়মান হোসেন অসুস্থ্যজনিত কারনে মৃত্যু হয়। সে সময় আমি ব্যবসায়ী কাজে ঢাকায় অবস্থান করায় বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ীর উদ্দেশ্যে রহনা দেই এবং রাত ৯ টায় হাতীবান্ধা পৌঁছি। বাবার শতকাজের সব ব্যবস্থা করি। পরদিন ৮মে জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে দাফনের প্রস্তুতি চলে।
এমতাবস্থায় সিঙ্গিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খবিত উদ্দিন বেশকিছু লোকজন নিয়ে এসে জানাজা বন্ধ করে দেন। কারণ হিসেবে তিনি বলেন, এক ভাই এক বোনের সম্পত্তি ভাগ বাটোয়ারা না করা পর্যন্ত লাশ দাফন বন্ধ থাকবে। এমনকি পূর্ব পরিকল্পিত ভাবে তারা দলিল লেখক ও ফাঁকা স্ট্যাম্প সঙ্গে নিয়ে আসেন। আমাকে স্ট্যাম্পে স্বাক্ষর করার চাপ দেন স্বাক্ষর না হলে লাশ হিম ঘরে রাখা হবে। পরে বাবার লাশ দাফন করতে চাইলে সাবেক ঐ চেয়ারম্যান খবিত উদ্দিন তার দলবল সহ জোর পূর্বক আমার নিকট থেকে ৪/৫ টি ননজুডিশিয়াল ফাঁকা ষ্ট্যাম্পে সই করে নেন।
তিনি আরো বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ থাকার জেরে ওই সাবেক চেয়ারম্যান এ ঘটনা ঘটিয়েছেন। আমি আদালতে মামলা করেছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এসব ঘটনায় আইনের মাধ্যমে সুষ্ট বিচার চাই। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধার বন্ধন হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান খবিত উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের ভাই বোনের মাঝে বিরোধ চলছে। আমি মিমাংসা করার চেষ্টা করেছি মাত্র।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি