৪ মে ২০২৬

আওয়ামী লীগ কার্যালয়ে চার ছাত্রী আটক শুধুই গুজব : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আওয়ামী লীগ কার্যালয়ে চার ছাত্রী আটক শুধুই গুজব : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আজ চারজন ছাত্রীকে আটকে রাখা এবং একজন ছাত্রের চোখ উঠানো হয়েছে বলে ফেসবুকে যে প্রচারণা চালানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

একটি স্বার্থান্বেষী মহল এই গুজব ছড়িয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার বিকেলে বাসসকে বলেন, ‘এই প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি ফেসবুক তৈরিকৃত একটি প্রচারণা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই গুজব ছড়ানোর ফলে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি শক্তিশালী পুলিশ বাহিনী আন্দোলনরত শিক্ষার্থী এবং সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থলে যায় এবং ওই কার্যালয়ের প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়। কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, গত সপ্তাহে রাজধানীর রেডিশন হোটেলের সামনে একটি বাস দুর্ঘটনায় দুঃখজনকভাবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষার্থীদের বর্তমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি স্বার্থান্বেষী মহল এই গুজব ছড়িয়েছে। মন্ত্রী বলেন, এই গুজব ছড়ানোর পর শিক্ষার্থীদের একটি দল আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে হামলা চালায়। তিনি বলেন, স্বার্থান্বেষী মহল ফেসবুকে দুটি ভুয়া ভিডিও প্রচার করেছিল।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি