৪ মে ২০২৬

আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে দেশে ৫জি চালু হবে : জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে দেশে ৫জি চালু হবে : জয়

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব আহমেদ ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ আগামী সাধারন নির্বাচনে জয়লাভ করে পুনরায় ক্ষমতায় আসলে দেশে ৫জি সেবা চালু হবে। জয় আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ”বাংলাদেশ ৫জি সামিট-২০১৮” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে ৫জি চালু করা প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আমি কথা দিচ্ছি, আপনারা ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনলে আমরা দেশে ৫জি চালু করব। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ হুয়াই ও রবির সহযোগিতায় বাংলাদেশে প্রথম বারের মতো ৫জি প্রযুক্তি চালু করতে যাচ্ছে।

সজিব আহমেদ ওয়াজেদ জয় বলেন, দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এবং ভিশন-২০২১ এর লক্ষ অজর্নে এগিয়ে যাচ্ছে। খুব শিগগির বাংলাদেশ আগামী প্রজন্মের ইন্টারনেট সুবিধা চালু করতে যাচ্ছে। তিনি বলেন, যেখানে নতুন প্রযুক্তি আছে, আমি চাই এটি কাজে লাগাতে। আমরা ইতোমধ্যেই ৪জি প্রযুক্তি চালু করেছি। এখন আমরা ৫জি প্রযুক্তি চালু করার বিষয় নিয়ে কথা বলছি। ৫জি এখন আর কোন স্বপ্ন নয়, এটি এখন বাস্তব। জয় বলেন, সরকার ইন্টারনেটের খরচ কমাতে রেগুলেটরি বডির ওপর চাপ দেয়ার কারণেই বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে কমদামে ইন্টারনেট সুবিধা পাওয়া অন্যতম দেশ হতে পেরেছে।

অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, রবির ব্যবস্থাপনা পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, হুয়াই’র দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ঝাং ঝেংজুন জেমস উ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি