আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় : মির্জা ফখরুল
বাংলাপ্রেস অনলাইন: একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ অক্টোবর) সকালে যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মরহুম জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। এসময় মির্জা ফখরুল আরো বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশে একটা ফ্যাসিবাদ অবস্থার সৃষ্টি হয়েছে, আন্দোলনের মধ্য দিয়ে জনগণ দেশে আবারো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, ‘দেশে একটা ফ্যাসিবাদ অবস্থার সৃষ্টি করেছে এবং এদের লক্ষ্যই হল দেশে একটা এক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশের জনগণ কখনই এটা মেনে নেবে না। কিন্তু জনগণ আন্দোলনের মধ্য দিয়ে তাদের অধিকার আদায় করে নেবে।’ এসময় তিনি আরো বলেন, ‘এটা শুধু বিশ্বাসের কথা নয়, এটা বাস্তবতা যে এই নির্বাচন কমিশন কখনই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে সক্ষম হবে না।’
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি